ফুটপাথে ঘুমন্ত মানুষের ওপর গাড়ি উঠে একজন নিহত, তিনজন আহত
হাইকোর্ট সংলগ্ন ফুটপাথে শুয়ে ছিলেন একদল ছিন্নমূল মানুষ। হঠাৎই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় উড়ে এসে শুয়ে থাকা মানুষগুলোর ওপর দিয়ে হাইকোর্টের সীমানা পিলার ও গ্রিল ভেঙে ভেতরে ঢুকে যায়।
এ ঘটনায় হাসিনা নামে এক মধ্য বয়সী নারী নিহত ও অপর এক নারী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আরো দুজন আহত প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ সোমবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার পুলিশ গাড়ির ভেতর থেকে শাওন নামে ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে। গাড়ির চালক ও অন্য আরেকজন আরোহী গাড়ি রেখেই পালিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবাজারের দিক থেকে আসা একটি গাড়ি কার্জন হল
মোড়, হাইকোর্ট মাজারের ফটক পেরিয়ে বার কাউন্সিলের একটু আগে রাস্তা ছেড়ে
ফুটপাথ মাড়িয়ে গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এসময় রাস্তায় শুয়ে থাকা
ছিন্নমূল দুজন মানুষ গাড়ির চাপায় গুরুতর আহত হয়েছেন। তাদেরই একজনকে
রাতেই মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
রিকশাচালক আলমগীর বলেন, তিনি দুর্ঘটনাস্থলের সামনে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন সেখানে একটি রড বোঝাই ট্রাক হঠাৎ গতি কমালে গাড়িটি সজোরে ব্রেক কষে। তখনই চালিক নিয়ন্ত্রণ হারালে সেটি আচমকা বাঁ দিকে ঘুরে গিয়ে ফুটপাথ মাড়িয়ে হাইকোর্টের সীমানার ভেতরে ঢুকে পড়ে।
সৌজন্য-ফেইসবুক।

No comments:
Post a Comment